1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দি-তিতাসকে তিলোত্তমা নগরীতে পরিনত করা হবে: ইঞ্জিঃ সবুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দি-তিতাসকে তিলোত্তমা নগরীতে পরিনত করা হবে: ইঞ্জিঃ সবুর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার ।।
দাউদকান্দি-তিতাসকে তিলোত্তমা নগরীতে পরিনত করা হবে ভিটিকান্দির গণসংযোগ ও জনসভায় বললেন ইঞ্জিনিয়ার সবুর। তিনি বলেন- বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। নৌকার যে গণজোয়ার ওঠেছে তিতাস-দাউদকান্দির মাটিতে তা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে হবে। তিতাসের ভিটিকান্দিতে আ’লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর আজ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ৩ টায় দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করেন ৬নং ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনসমূহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি এইচএম এখলাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কৃষকলীগের সহ সভাপতি মোঃ ফারুক সরকার। এসময় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আঃ মান্নান জয়, তিতাস উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আ’লীগের সহ সভাপতি বশির আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সালেহ আহমেদ টুটুল, তিতাস উপজেলা আ’লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, শাহ আলম শান্তি, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার,
তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শহিদুল্লাহ, সহ সভাপতি মোঃ কবির সিকদার ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরকার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD