1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

কুমিল্লার দেবীদ্বারে রসুলপুর ইউনিয়ন ভূমিহীন সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রসুলপুর ইউনিয়ন কার্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং কবি আব্দুল হান্নান মূন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল, রসুলপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. মনির হোসেন, আ’লীগ নেতা নিজামুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, রসুলপুর শাখার সমন্বয়ক উজ্জল হোসেন, ভূমিহীন নেতা নাজমা বেগম, আব্দুল আজিজ, ঝরনা বেগম প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও আমরা দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে পারিনি। এখনো আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে রাজ পথে আন্দোলন করতে হয়। তাই আজকের এ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে এগিয়ে নিতে এবং ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সম্মেলনে ফজর আলী মেম্বারকে সভাপ্রধান ও নাজমা বেগমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার এবং নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,- সহ সভাপ্রধান- মনোয়ারা বেগম, সহ- সাধারন সম্পাদক শিশু মিয়া, সাংগঠনিক সম্পাদক জবেদা খাতুন, প্রচার সম্পাদক রুপ মিয়া, অর্থ সম্পদক- আছিয়া বেগম, সদস্য- রিপন বর্মন, কুলসুম বেগম, হারুন মিয়া, শেফালী দাস, হাজেরা বেগম। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সমাজকে জাগ্রত করতে ‘ঘুমন্ত সমাজ’ নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD