1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় অনিয়ম পেয়েছে দুদক। এবিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান।

রবিবার (৫ই অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় কোটি কোটি টাকার অনিয়ম – এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে তার সূত্র ধরেই রোববার সকালে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয়ের একটি দল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ে অনুসন্ধান চালায়।

এ সময় তারা পরিচালক কার্যালয়ের বিভিন্ন নথিপত্র, ঔষধের স্টোর রুমের মজুদ এবং কেনাকাটা সংক্রান্ত ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এছাড়াও অনিয়মের বিষয়ে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মাসুদ পারভেজ এর কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং নথি তলব করেন।
পরে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, তিনটি ওষুধ কেনাকাটায় কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে যে অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে তার জন্য দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।

সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় পেনথোটাল সোডিয়াম ইনজেকশন কিনতে ১০১ টাকার ক্রয় খরচের বিপরীতে ১২৯৯ টাকা খরচের অনিয়ম উঠে আসে।

এতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি এম এম হাসান, হাসপাতাল পরিচালকের ও প্রধান সরকারি দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে।

এই ঘটনায় তাদেরকে অপসারণের জন্য দাবিও তোলে বিভিন্ন সামাজিক সংগঠন। অনিয়মের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দদের নাম সংশ্লিষ্ট থাকায় কেন্দ্র থেকে এই সংগঠনটির কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত করা হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD