1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলার দেবপুর বাজার সংলগ্ন মটরসাইকেল দূর্ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলার এ যুবকের মৃত্যু হয়েছে৷ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি৷

দেবপুর বাজারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক দুপুর ১২ টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর বাজার সংলগ্ন এলাকায় একটি ক্যাভারভ্যান অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে চাপাদেয়৷ তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে যেয়ে দেখি ছেলেটির মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে৷ তার কিছুক্ষণ পর ছেলেটি মারা যায়৷ মোটরসাইকেল দূঘটনায় নিহত ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাটশালা গ্রামের মৌলভী বাড়ির মোঃ জমসেদ মিয়ার ছেলে মোঃ রাসেল (২৫)৷

এলাকা বাসি সুত্রে জানা যায় রাসেল আনুমানিক ৫ মাস আগে বিয়ে করে৷ সে মুরাদনগর পাটনারে ঔষধের ব্যবসা করত৷ নিহত রাসেলের বাবা মা ঢাকায় বসবাস করে৷ সে রামচন্দ্রপুর ভাড়া বাসায় থাকত৷ রাসেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ হাইওয়ে পুলিশের এস আই মোঃ চান মিয়া জানান কাভারভ্যান চালকে ইকবাল হোসেন কে আটক করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD