1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পাঁচঘন্টা পর বাঁশঝাড়ের পাশে মিললো শিশুর লাশ। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পাঁচঘন্টা পর বাঁশঝাড়ের পাশে মিললো শিশুর লাশ।

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের পাঁচঘন্টা পর বাঁশঝাড়ের পাশ থেকে শাহিনুর আক্তার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় বাঁশঝাড়ের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনরা। শিশু শাহিনুর আক্তার নন্দীপাড়া গ্রামের দত্তক বাড়ির মো. হানিফ মিয়ার মেয়ে।

হানিফ মিয়া জানান, ‘আমার মেয়ে শাহিনুর আক্তার ঘটনার দিন সন্ধ্যা সাতটায় আমাদের সাথে খাবার খেয়ে তার দাদার ঘরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। রাত নয়টার সময় আমরা তাকে ঘুমাতে ডাকলে তার কোন সারা শব্দ মেলে না। পরে আমরা বাড়ির আশপাশে ও এলাকায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করি। একপর্যায়ে রাত আনুমানিক দেড়টা-দুইটার সময় আমাদের বাড়ির উত্তরে দুইশো মিটার দূরের একটি বাঁশঝাড়ের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে বিষয়টি জানাই। খবর পেয়ে সোমবার (০৯ অক্টোবর) সকালে পুলিশ নিহত শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শিশু শাহিনুর আক্তারের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যপারে শিশুটির বাবা হানিফ মিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD