1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টানা বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

টানা বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫২১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কয়েক দিনের হালকা ও মাঝারি বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতি হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা। অনেক জমিতে জমেছে বৃষ্টির পানি। এতে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, ওলকপি, গাজর, লেটুস, পালংশাক, ব্রকলি, শালগম, টমেটো, মুলা, ঢেঁড়স, লাউ ও বেগুন জাতের বিভিন শীতকালীন আগাম ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলার অনেক চাষি।

শনিবার (৭ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু কিছু এলাকায় শীতকালীন আগাম সবজি কিছুটা আক্রান্ত হয়েছে। তবে সবজির ক্ষতি হয়েছে এ রকম কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। সব ধরনের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কৃষকদের পাশে রয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার মালাপাড়া ইউনিয়নের কৃষক খোরশেদ আলম বলেন, এবার ৪ শতক জমিতে আগাম পুঁইশাক, লালশাক ও ঢেঁড়স চাষ করেছি। এভাবে আর দু-একদিন বৃষ্টি হলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

মহালক্ষীপাড়া এলাকার চাষি সোহেল রানা বলেন, আগাম জাতের সবজির আবাদ করেছিলাম, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান কালবেলাকে বলেন, কয়েকদিনের বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতি হয়েছে, এ রকম কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে কদিনের বৃষ্টি কিছু কিছু জায়গায় শীতকালীন আগাম সবজি আক্রান্ত হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো ক্ষতির বিষয়টি বোঝা যাবে। আমরা সব পরিস্থিতিতেই বিভিন্ন পরামর্শ নিয়ে প্রান্তিক কৃষকদের পাশে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD