1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো চৌদ্দগ্রাম বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। পথিমধ্যে চট্টগ্রামমুখী লেনে চন্ডিপুর এলাকায় বিকল হওয়া একটি কাভার্ডভ্যান ফেনীর উদ্দেশে টেনে নিয়ে যাচ্ছিল অপর আরেকটি কাভার্ডভ্যান। হঠাৎ রশি ছিঁড়ে বিকল হওয়া কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে গেলে পেছনে থাকা মোটরসাইকেলটি এসে কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD