1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনা কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত- এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শেখ হাসিনা কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত- এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৪৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, বলেন, কুমিল্লার মানুষ কার দয়ায় আছে! শেখ হাসিনার দয়ায় আছে। হাজার হাজার মা-বোনদের ভাতার কার্ড করে দিয়েছে এই শেখ হাসিনা। কক্সবাজার রেললাইনসহ যা দেখছেন সব কিছু ৪১ সালের আলামত। আর আমি যখন পৌরসভা নির্বাচন করেছিলাম তখন আমি অনেক তরুন ছিলাম। আমার সাথে বড়দের মধ্যে মফিজুর রহমান বাবলু ভাই (বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান) ছাড়া আর কেউ তেমন বড় ছিলোনা। তখন অনেক বড় বড় নেতাদের প্রত্যাখান করে জনগণ আমাকে ভোট দিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছিলো। আমি নির্বাচিত হয়ে সকল লোভ-লালসা প্রত্যাখান করে কুমিল্লার মানুষের জন্য কাজ শুরু করেছিলাম। এরপর থেকে আমাকে কুমিল্লার মানুষে ভালোবাসতে শুরু করেছে।

মঙ্গলবার নগরীর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা ব্রীজ করে দিয়েছে শেখ হাসিনা। এখানে একটি টাকাও দূর্নীতি হয়নি। এখন এই ব্রীজটি দিয়ে জনগন আসা-যাওয়া করছে। শুধু তাই নয় কর্ণফুলী টার্নেল মানি পানির নিচে রাস্তা করে দিয়েছে শেখ হাসিনা। একটি জাতীকে ধ্বংস করার জন্য জাতীর জনককে হত্যা করেছে। এই হত্যার মাধ্যমে জাতীকে যখন ধ্বংস করতে চেয়েছিলো, ঠিক তখনই জাতীর ক্রান্তিলগ্নে বাঙালি জাতীর হাল ধরেছেন। হাল ধরার পর আজকে দেশের কি অবস্থা। আগামী ৩০ সালে বাংলাদেশের কোথাও গরীব বলতে কেউ থাকবেনা।

সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান,সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা, কোষাদক্ষ আলী মনসুর ফারুক প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD