1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬১৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইউএনও সোহেল রানাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন চান্দলা কেবি হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র শীল। শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া’র সঞ্চালনায় বক্তব্য দেন বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন।
এছাড়া, শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পোমকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সরকার, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, টাকই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মজুমদার, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, বেজুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান তালুকদার, শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, পূর্ব চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জসিম উদ্দিন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল হান্নান, তেতাভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান তাজুল ইসলাম ভূইয়া, কান্দুঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শানু মিয়া, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার ভূইয়া, বাগড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD