1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৩১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
গত ২ অক্টোবর রাত ৮ টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিংয় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ীর সাবেক শিক্ষক সুলতান আহমদের ছেলে।
লাকসাম (জিআরপি) থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথে’র দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিং।
সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে সে পূর্ব পাশে রেললাইন অতিক্রম করছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD