1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার মেশিন ও পাচঁ হাজার ফুট পাইপ বিনিষ্ট করেছে ভ্রম্যমান আদালত।
রবিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুরুন্ডি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা নেতৃত্বে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কুরুন্ডি গ্রামের বিলে স্থানীয় ইউপি সদস্য সবুজ ও গণি নামে দুই ব্যক্তি পৃথক দুইটি স্থানে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় অনেক কৃষি জমি। তাদের ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে মুরাদনগর উপজেলা কমিশনারের কাছে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করে। পরে রবিবার বিকেলে খরা রুদ্রের তাপে ৫ কিলোমিটার পায়ে হেঁটে সুদূর বিলের মাঝখানে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ২টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD