1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। একই সাথে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ আজিমিয়া এতিমখানায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার তুলে দেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
এতিমখানার পরিচালক মাওলানা বশীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, মাওলানা আলাউদ্দিন, হাফেজ শেখ অহিদুজ্জামান, মাওলানা বিল্লাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকারিয়া সরকার, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য নুরউদ্দিন সরকার রিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম, মামুন মিয়া, গোলাম নবী রিন্টু, মাওলানা সাজিদুল ইসলাম, হুমায়ন কবির সরকার, মাহবুব আলম ও মিজানুর রহমান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD