1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দ্বাদশ সংসদ নির্বাচন : কুমিল্লায় চুড়ান্ত খসড়ায় ভোট কেন্দ্র বেড়েছে ৯ শতাংশ, ভোটার বৃদ্ধির হার ১৪.৪৬ শতাংশ - Dainik Cumilla
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

দ্বাদশ সংসদ নির্বাচন : কুমিল্লায় চুড়ান্ত খসড়ায় ভোট কেন্দ্র বেড়েছে ৯ শতাংশ, ভোটার বৃদ্ধির হার ১৪.৪৬ শতাংশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় দ্বাদশ সংসদ নির্বাচনে চুড়ান্ত খসড়ায় ভোটকেন্দ্র বেড়েছে প্রায় ৯শতাংশ। আপত্তি নিষ্পত্তি শুনানি শেষে চূড়ান্ত খসড়া হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ১৪৩৫টি কেন্দ্র নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি আসনে কেন্দ্র ছিল ১৩১৮ টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারণ করা কেন্দ্র তালিকার উপর ১২৫ টি আপত্তি/দাবি আবেদন জমা পড়ে। শুনানি শেষে ৬৬ টি দাবি আবেদন নামঞ্জুর করা হয়, ৫৯ টি আবেদন মঞ্জুর করার পর মোট ১৪৩৫ টি কেন্দ্রের চূড়ান্ত খসর প্রকাশ করা হয়
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানানা, ১৪৩৫ টি ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা আবার এসব কেন্দ্রগুলো যাচাই-বাছাই এবং পরিবর্তন করার বিষয় ক্ষমতা রাখবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ লাখ ৩২ হাজার ৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত খসড়া ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ৪৫ লাখ ৯৬ হাজার ৯ শ ১ জন। ভোটার বেড়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮ শ ৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১৪. দশমিক ৪৬ শতাংশ।
জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনে ভোট কেন্দ্র ১৫৭টি, ভোটার ৪ লাখ ৬৩ হাজার ৯ জন। কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) ভোট কেন্দ্র ৯৪ টি, ২ লাখ ৪১ হাজার ৩২৯ জন,
কুমিল্লা- ৩ মুরাদনগর আসনে ভোট কেন্দ্র ১৪৮ টি,ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৫৯৪ জন। কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনে কেন্দ্র ১১৪ টি, ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৫২৬ জন।
কুমিল্লা- ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া)কেন্দ্র ১৪০ টি, ভোটার ৪ লাখ ৩৩ হাজার ৪৬৯ জন।
কুমিল্লা- ৬ সদর আসনে কেন্দ্র ১৫৯ টি, ভোটার ৪ লাখ ৭৪ হাজার ১৮৫ জন।
কুমিল্লা- ৭ আসনে কেন্দ্র ৮৯ টি, ভোটার ৩ লাখ ১ হাজার ৩৯ জন।
কুমিল্লা-৮ বরুড়া আসনে কেন্দ্র ১০৩ টি, ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬১৫ জন।
কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ ) কেন্দ্র সংখ্যা ১২৬, ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৪ জন।
কুমিল্লা- ১০ ( সদর দক্ষিণ- লালমাই- নাঙ্গলকোট) ভোট কেন্দ্র ১৮৭,ভোটার সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ২৫৬ জন।
কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে কেন্দ্র ১২৫ টি, ভোটার ৩ লাখ ৯০ হাজার ৬৭০ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD