1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভাঙা সেতু দিয়ে পারাপারে ভোগান্তি - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভাঙা সেতু দিয়ে পারাপারে ভোগান্তি

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কটির ওপর নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই অনেকদিন যাবত ভেঙে পড়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বিদ্যালয় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবী সেতুটির দ্রুত সংস্কারের।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কটির ওপর নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই অনেকদিন যাবত ভেঙে পড়ে রয়েছে। ফলে স্থানীয় তেঁতাভূমি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ওই এলাকার বাসিন্দাদের যানবাহন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কয়েকশ’ পরিবারের লোকজন ভোগান্তিতে পড়েছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে হাজারো মানুষ চলাচল করছেন ওই সেতু দিয়েই।
এ ব্যপারে স্থানীয় রুপ মিয়া বলেন, ‘সেতুটির উপরের ঢালাই ভেঙে পড়ার পর থেকে এ রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তি বেড়েছে। সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন প্রায় কয়েকশ’ ছাত্রছাত্রী ও এলাকার লোকজন পায়ে হেঁটে যাতায়াত করে। এতে সময় বেশি লাগে। অনেকে আবার ঝুঁকি নিয়েই অটোরিকশা দিয়ে ভাঙা সেতু পারাপার হন। যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। সেতুটি দ্রুত মেরামত করা হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অনেক উপকার হবে।’
উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সেতুটি মেরামতের প্রস্তাব পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুটি সংস্কারের বিষয়টি অনুমোদিত হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সেতু সংস্কারের কাজ শুরু হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD