1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিদেশী পিস্তল রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিদেশী পিস্তল রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশী পিস্তল, রিভলভার, গুলি, ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। গ্রেফতারকৃত আসামীরা হলেন নগরীর ২য় মুরাদপুর এলাকার মোঃ রকিবের ছেলে মোঃ রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মোঃ জানে আলমের ছেলে মোঃ সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)। অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে, ম্যাগজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরো ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১ টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ আরো জানান, আসামীরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলী সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উল্লেখ্য, আসামী রিপন (৩২) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ৩টি মামলা, আসামী কাজী আল রাব্বী (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা ছাড়া আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।উক্ত প্রেস কনফারেন্সে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া সহ জেলা ডিবির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD