1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় দুই ভাইয়ের দুই ছেলে পানিতে নেমে লাশ হলো - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় দুই ভাইয়ের দুই ছেলে পানিতে নেমে লাশ হলো

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১৬ বার পঠিত

 

নেকবর হোসেন,সিনিয়র স্টাফ রিপোর্টার।

কুমিল্লার চান্দিনায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলার চান্দিনা বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে আপন দুই ভাইয়ের দুই ছেলে স্কুল থেকে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামল, সাঁতার না জানায় দুই জনই পানিতে ডুবে যায়। ২০-২৫ মিনিট পর পুকুর পাড় দিয়ে লোকজন যাওয়ার সময় দেখতে পায় দুই জন ভেসে আছে।

পরে স্বজনরা পুকুর থেকে তুলে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপর সেখান থেকে কুমেক নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত আফনান (৭) প্রবাসী আব্দুল আল নোমান শিবলুর ছেলে। আর আদনান (৮) শাহরিয়া সুমনের ছেলে।
নিহতদের এক স্বজন সোহেল জানান, আমার আপন দুই ভাইয়ের দুই ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে গোসল করতে পুকুরে গেলে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খাঁন জানান, মোহনপুর গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD