1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার আরও এক নক্ষত্রের চিরবিদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার আরও এক নক্ষত্রের চিরবিদায়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

মো: রেজাউল হক শাকিল;

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মারা গেছেন। বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) দিবাগত রাত এগারোটায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত কিছুদিন পূর্বে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে গত বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) দিবাগত রাত এগারোটায় ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) সকাল সাতটায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার ষাইটশালায় তার প্রতিষ্ঠিত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়।
পরে বাদ যোহর পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইনে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাসভবনের পাশে তৃতীয় জানাযা শেষে আজিমপুর গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীসহ সকল শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD