1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আগামী ১০ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার প্রস্তুতি সভা রবিবার (৪মে) রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মেহরাজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ।

উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সালমান সাইদ, রায়হান চৌধুরী, এমদাদুল হোসেন শিপন, ইঞ্জিনিয়ার এনাম, সদস্য নূর নবী, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা অপু।

বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত হোসেন, মির্জা জয়নাল আবেদীন হিরন, প্রফেসর আব্দুল কাদের, শাহ আলম রানা, মহিন উদ্দিন, জসিম উদ্দিন, শাহাদাত হোসেন মোল্লা, আলাউদ্দিন, ইয়াছিন রনি, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক সোহেল, সৈয়দ আহমেদ, মহি উদ্দিন রিপন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD