1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে মিষ্টি এবং ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
দোকানীদের বিরুদ্ধে ওজনে কারচুপির এনে ক্রেতা/ভোক্তাদের
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।
বাজারে ফল দোকানগুলোতে যে কাগজের কার্টুন (ঠোঙ্গা) ব্যবহার করা হয় তা প্রতিটির ওজন ৬০ থেকে ৭০ গ্রাম। মিষ্টির দোকানগুলোতে এই ঠোঙ্গার ওজন বেড়ে ৭০-৮০ গ্রাম হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিটি দোকানে জরিমানা করা হয়।সাথে কাগজের তৈরি (ওজনে ভারী) ঠোঙ্গাগুলো নষ্ট করে দেওয়া হয়। এ সময়
ওজনে যাতে ভোক্তা/ক্রেতা প্রতারিত না হন এই বিষয়ে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD