1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন্দ্র তালিকা; ১২৩টি আপত্তি আবেদনের শুনানী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন্দ্র তালিকা; ১২৩টি আপত্তি আবেদনের শুনানী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের তালিকার ওপর ১২৩ টি আপত্তি আবেদনের শুনানী করেছে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা। উপজেলাভিত্তিক এসব আবেদনের শুনানী জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে সদর দক্ষিণ উপজেলা থেকে ২৫ টি।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান জানান, ১৭ ই আগস্ট এসব শুনানির ফলাফল প্রকাশ করে ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ করার কথা রয়েছে। শুনানিতে আপত্তির পক্ষে বিপক্ষে সকল পক্ষ, নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম জানান, কেন্দ্র বিভক্তি, কেন্দ্রের এলাকা পরিবর্তন এবং বেশির ভাগ ভোটারের এলাকায় কেন্দ্র পরিবর্তন সহ নানান কারণে এসব দাবি বা আপত্তি আনা হয়েছে। আমরা জেলা প্রশাসকের উপস্থিতিতে এসব দাবি বা আপত্তির শুনানি করেছি। দু-একদিনের মধ্যে শুনানীর ফলাফল জানা যাবে।
জেলা নির্বাচন অফিস জানা গেছে, মেঘনা উপজেলা থেকে প্রাপ্ত আবেদনের সংখ্যা ৬ টি, অন্য উপজেলা থেকে আবেদন করেছে ৪টি, কুমিল্লা সিটি কর্পোরেশন সহ আদর্শ সদর উপজেলা থেকে আবেদন পড়েছে ৪ টি, সদর দক্ষিণ উপজেলা থেকে আবেদন এসেছে ২৫ টি, লালমাই উপজেলা থেকে আবেদন এসেছে ৫ টি, নাঙ্গলকোট উপজেলা থেকে আবেদন এসেছে ৬ টি, চান্দিনা ১৩ টি, লাকসাম ৪ টি, মনোহরগঞ্জ ৭ টি, মুরাদনগর ১৮ টি, তিতাস ২ টি দাউদকান্দি ১০ টি, দেবিদ্বারে ১ টি, ব্রাহ্মণপাড়ায় ৮ টি, বুড়িচংয়ে ৩ টি এবং বরুড়ায় ৭ টি।
নির্বাচন অফিস সূত্র জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি আসনে ১ হাজার ৫ শত ৫৭টি কেন্দ্র খসড়া হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ১ হাজার ৩ শ ১৮টি । এবার ভোট কেন্দ্র বেড়েছে ২ শত ৩৯টি। বিলুপ্ত কিংবা পরিবর্তনকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮টি।
কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খসড়া ভোটার হিসেবে ৭ লাখেরও বেশি ভোটার বেড়েছে। যে কারণে ভোটগ্রহণের জন্য কুমিল্লা জেলায় নতুন করে ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD