1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৮ জনের কারাদন্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৮ জনের কারাদন্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শশীদল ইউনিয়নে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় তেতাভূমি এলাকায় ৪ বোতল এলকোহল জাতীয় মাদকসহ আটক আরজিনা বেগম (২৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

অভিযান পরিচালনা করা হয় শশীদল রেলস্টেশনে। এসময় রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

অভিযান পরিচালনা করা হয় শশীদলের গংগানগর গ্রামে। এসময় ৫ বোতল ফেন্সিডিলসহ আটক রুপা আক্তার (২৩) কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫, ০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া মাদক সেবন করতে আসা পাঁচজনের প্রত্যেককে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিত পাঁচজন হলেন- তুষার মোদক (২৪), কামরুল ইসলাম (২৫), দিপ্ত দাস (২৩), হাসান মিয়া (২০), শুভ মোদক (২৪)।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD