1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে বন্ধ হচ্ছে গণরুম, থাকতে পারবে না অনিয়মিত ও অবৈধ শিক্ষার্থীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে বন্ধ হচ্ছে গণরুম, থাকতে পারবে না অনিয়মিত ও অবৈধ শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯২ বার পঠিত

মোহাম্মদ জোবাইর হোসাইন,কুবি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে গণরুমের সংস্কৃতি।  নিয়মিত ও বৈধ শিক্ষার্থী ব্যতীত থাকতে পারবে না কেউই। সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফএম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট ও প্রক্টর এর উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত সমূহ হলো, শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে, গেস্টরুম/গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। এছাড়াও হলের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন। হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD