1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মুরাদনগরে হারল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা মুরাদনগরে হারল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের মেইন গলিতে ওই স্টোরের উদ্বোধন করেন তিনি।
‘হারল্যান স্টোর’ উদ্বোধনকালে অপু বিশ্বাস বলেন- হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিকস ও প্রসাধনী প্রোডাক্ট প্রাপ্তি নিশ্চিত করছে। তাই কসমেটিকস ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই এ স্টোর সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
হারল্যান সংশ্লিষ্টরা জানান- ‘হারল্যান স্টোর’ মানসম্মত পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যানের প্রোডাক্ট বাজারজাত করা হচ্ছে।
প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এ ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইলপলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুসঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।
এসময় উপস্থিত ছিলেন- নবীপুর পূর্বইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন ও ৮ নং চাপিতলা ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD