1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল এর সাথে বাসের সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলের কেউ মারা না গেলেও দুই পথযাত্রীর মৃত্যু ঘটেছে। আহত হয়েছে অন্তত ১০জন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০)।
আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাস যাত্রী মিল্লাত (২৩), নওগা জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫) তার মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবু কামাল সহ বাসের আরও ৫ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌঁনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহীসহ বাস যাত্রীরা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) নাজমূল হুদা জানান, আমরা দুইজনের মৃতের খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় আরও কোন হতাহত আছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD