1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় গাঁজা ভর্তি মাইক্রোবাস আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় গাঁজা ভর্তি মাইক্রোবাস আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চান্দিনায় গাঁজা ভর্তি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। এসময় (ঢাকা মেট্রো-চ-১৫-৮৭৫২) মাইক্রোবাস থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন ও (এস.আই) সৈকত দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ছয়ঘড়িয়া এলাকায় এলাকায় গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশও সাথে সাথে পিছু নেয়। এক পর্যায়ে মহাসড়কের দোতলা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD