1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে জাকের পার্টির কাউন্সিল; আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে প্রার্থী এড. আব্দুল হালিম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে জাকের পার্টির কাউন্সিল; আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে প্রার্থী এড. আব্দুল হালিম

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর সদরের উৎসব কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার। এসময় কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জাকের পার্টির প্রার্থী হিসেবে এডভোকেট আব্দুল হালিম এর নাম ঘোষনা করেন তিনি।

জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলা সভাপতি এড. আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাকের পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, মুফতী শরীফুল ইসলাম সাঈদী, দেলোয়ার হোসেন, বিপ্লব কুমার বনিক, মহিউদ্দিন ফকির। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেন, মুখে গনতন্ত্রের কথা বললেও দেশের বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি গনতন্ত্রকে হত্যা করেছে। তারা মুখে বলে জনগন সকল ক্ষমতার উৎস, কিন্ত বাস্তবে ক্ষমতা দখলে তারা ছুটছেন আমেরিকা, ইন্ডিয়া বিদেশীদের কাছে। প্রকৃত দেশ গঠনের উদ্দেশ্য নিয়ে ৩৪ বছর যাবৎ জাকের পার্টি মাঠে কাজ করে যাচ্ছে। তাই আসুন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD