1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় সাকিব হোসেন (২০) নামের যুবককে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামি মফিজুল ইসলাম (৫৩) দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মফিজুল ইসলাম সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কলাউড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, গত সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার টয়লেটের ট্যাংকি থেকে সাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিবের বাবা মো. আনোয়ার হোসেনের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিবেশী ইব্রাহীমের ঘরের ভাড়াটিয়া মফিজুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। শুক্রবার বিকেলে সাকিব হোসেন হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মফিজুল।
জবানবন্দিতে দেওয়া তথ্যের বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, সাতবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের সুফিয়া বেগম নামে এক নারীর সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সাকিব তাদের ঘনিষ্ট সম্পর্ক দেখে ফেলায় সমাজে জানাজানি হয়ে যাবে এবং সুফিয়া বেগমের সংসার ভেঙে যাবে এ আশঙ্কায় দুজন মিলে এই হত্যার পরিকল্পনা করে।
ওসি দেবাশীষ চৌধুরী আরও জানান, গত ১ সেপ্টেম্বর রাতে প্রথমে আসামি মফিজুল লেবুর শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সাকিবকে খাওয়ায়। এতে সাকিব গভীর ঘুমে অচেতন হয়ে যান। মধ্যরাতে মফিজুল ও সুফিয়া তাকে বাড়ির বাইরে নিয়ে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে সাকিবকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দুজন মিলে সাকিবের মরদেহ টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়। এরপর মফিজুল আত্মগোপনে চলে যায়। জবানবন্দি রেকর্ড শেষে বিচারক আসামি মফিজুলকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD