1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা, সংগীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ সভাপতি ননী গোপাল পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।
ওই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন- শ্রীকাইল ডিগ্রি কলেজের অধ্যাপক (অবঃ) শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক। এছাড়াও বক্তব্য রাখেন- শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের উপদেষ্টা প্রদীপ কুমার সাহা ও নন্দী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস্ (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান প্রদীপ নন্দী। এছাড়াও বক্তব্য রাখেন- লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের উপদেষ্টা সুদেশ দেবনাথ, লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সদস্য অমল সাহা। এসময় উপস্থিত ছিলেন- লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি নয়ন দেবনাথ ও সাধারণ সম্পাদক লিটন দাশসহ হাজারো ভক্ত-শ্রোতা। আলোচনাসভা শেষে বিজয়ীদের হাতে তিন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শুভাশিষ ঘোষ। সবশেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD