1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় পরিত্যক্ত বাড়িতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় পরিত্যক্ত বাড়িতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুই দিন পর ইব্রাহীম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা এলাকায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম বরুড়া পৌরসভার পাঠান পাড়া গ্রামের প্রবাসী মাসুদুর রহমানের ছেলে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিশু ইব্রাহীম নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরবর্তীতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
বুধবার সকালে স্থানীয়রা পোমতলা গ্রামে মুগবুলের বাড়িতে মাটিচাপা অবস্থায় শিশু ইব্রাহীমের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD