1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ, গান-বাজনার পরিবর্তে কোরআন খতম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ, গান-বাজনার পরিবর্তে কোরআন খতম

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

নেকবর হোসেন ।। কুমিল্লার চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। নাচ-গানের পরিবর্তে আয়োজন করা হয়েছে কোরআন খতমের। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পৌরসভার কমলপুর গ্রামের গাজী বাড়িতে ব্যতিক্রমী এ আয়োজন হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে গাজী মো. রবিউল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী আগের দিন রাতে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে কোরআন হাতে ১০ জন হাফেজ উপস্থিত হলেন।

হলুদমঞ্চে বসে তারা শুরু করেন কোরআন তেলাওয়াত। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যতিক্রম এ আয়োজনের ছবি। এতে প্রশংসায় ভাসেন আয়োজক।
এ বিষয়ে বর গাজী মো. রবিউল হাসানের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন। তাই নাচ-গানের পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি কোরআন খতমের মাধ্যমে। ইসলামি শরিয়াহ মোতাবেক সব আয়োজন সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, আমার এ আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন। সবাই আমার সঙ্গে একমত হওয়ায় আমিও খুশি।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে সচরাচর নাচ-গানের উৎসব দেখা যায়। সেক্ষেত্রে সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল ব্যতিক্রম। ইসলামের রীতিনীতি অনুসরণ করে সেখানে কোরআন খতমের আয়োজন করা হয়। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD