1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: লিটন মিয়া (৫৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।
তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে আমজাদের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি অজ্ঞাতনামা অপর একটি গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পিকআপ চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনদের নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘সড়ক দুর্ঘটনায় লিটন নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD