1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় ইউপি সদস্যকে খুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় ইউপি সদস্যকে খুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবকের নাম রাজিব হোসেন (৩২)। সে শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইউপি সদস্য আবুল কাশেম। এ সময় পাশে থাকা মেম্বারের ফুফাতো ভাই মীর হোসেন রাজিবকে ধরে ফেলেন, তবে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে পালিয়ে যায় রাজীব। স্থানীয়রা ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD