1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
 নানার বাড়িতে শিশুকে হত্যা করে লুকিয়ে রাখলো সোফার নিচে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

 নানার বাড়িতে শিশুকে হত্যা করে লুকিয়ে রাখলো সোফার নিচে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লার বুড়িচং উপজেলা ষোলনল গ্রামে সাবিহা আক্তার নামের এক কন্যা শিশুকে হত্যা করে ঘরের সোফার নিচে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। (৩০ আগস্ট ২০২৩) বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ষোলনল গ্রামের পীরের বাড়িতে।বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম।

নিহতের মা সাজেদা আক্তার ফাতেমা ও নানী শাহেনা আক্তার জানান- বুধবার বিকেলে আড়াই বছরের কন্যা শিশু সাবিহা আক্তার প্রতিদিনের ন্যায় পাশের ঘরের আকলিমার সন্তানের সাথে খেলাধুলার করতে যায়। ওইদিন বিকেলে কোনো এক সময় সকলের অজান্তে সাবিহাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভিতর টি-টেবিলের সাথে সোফার নিচে লুকিয়ে রাখেন আকলিমা আক্তার। সন্ধ্যায় বাড়ির চারদিকে অনেক খোঁজাখুঁজি করে শিশু সাবিহাকে না পেয়ে আকলিমার ঘরে তল্লাশি চালিয়ে সোফার নিচে লাশ দেখতে পায় ননদ খোশেদা আক্তার। পরে স্থানীয়রা বুড়িচং থানার পুলিশকে খবর দিলে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করেন। জানা যায়,শিশুটির মা সাজেদা আক্তার ফাতেমা-বাবা সোহাগ মিস্ত্রী দীর্ঘদিন ধরে ষোলনল গ্রামে নানা জাহাঙ্গীরের বাড়িতে থাকতেন।তাদের বাড়িতে থাকা অবস্থায় পাশের ঘরের মোক্তার হোসেনের বিবাহিত মেয়ে আকলিমার সাথে ঝগড়া হয়েছিল সাবিহা আক্তারের মা সাজেদা আক্তার ফাতেমার সাথে। তখন থেকেই তাদের সম্পর্ক দূরত্ব থাকলেও শিশুদের সম্পর্ক দূরত্ব ছিলো না। নিহতের বাবার বাড়ি চান্দিনার শ্রীরামপুর গ্রামে। অভিযুক্ত আকলিমার স্বামীর বাড়ি বুড়িচং উত্তরপাড়া আলামীনের স্ত্রী।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন- শিশুর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একজনকে আটক করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD