1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২০ বার পঠিত

বুড়িচংয়ে জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার

তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকাপুর গ্রামের একটি জমি থেকে স্থানীয়রা৷ বৃহস্পতিবার সকাল ৬ টায় ইকবাল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করে। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন এর মোবাইলে খবর পেয়ে সকাল ৯ টায় এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপুর গ্রামের বৃষ্টির পানিতে ডুবে থাকে জমিতে ইকবাল হোসেন (৩০) নামের যুবকের লাশ উদ্ধার করে বাড়ীর লোকজন। স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন নিহতের আত্মীয় স্বজনদের বরাদ দিয়ে জানান ইকবাল হোসেন শিকারপুর গ্রামের তাজ উদ্দিন সরকার বাড়ির মৃত আব্দুল জলিল এর ছেলে। সে নিমসার বাজারে লেবার হিসেবে কাজ করত। প্রতিদিনের ন্যায় সে বুধবার রাত ৮ টায় তার মা শাহানারা বেগম ও স্ত্রীর নিকট জানায় সে নিমসার বাজার কাজে যাচ্ছে। ওই রাতে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৬ টায় পাশের বাড়ির লোকজন ইকবাল হোসেন কে পানি যুক্ত জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবার কে জানালে ইকবাল হোসেন কে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এসময় ইউপি সদস্য জাকির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য জাকির হোসেন আরও জানান নিহত ইকবাল হোসেন ছোট বেলা থেকে মৃগী রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে বাড়ির পাশের পানি যুক্ত জমিতে পড়ে গিয়ে ইকবাল হোসেন ওই খানে সে মারা যায়। নিহতের দুই বছরেরর একটি মেয়ে এবং তার স্ত্রী অন্ত:সত্ত্বা কয়েক মাসের ।
এ ব্যপারে বুড়িচং থানার ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করি। তবে যতটুকি জানা গেছে স্থানীয় ভাবে নিহত ইকবাল হোসেন একজন মৃগী রোগী ছিলেন। মৃত্যুর প্রকৃত কারন ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাক্ষে জানা যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD