1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩২০ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই ট্রাক টার্মিনাল এর সামনের একটি পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান যে এলাকাবাসী দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম কে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে এখবর দিলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে এস আই রুহুল আমিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য
প্রেরণ করে।। নিমসার বাজারের ব্যবসায়ী, এম মামুন, রিক্সা চালক হাসান আহামেদ সহ আরও অনেকে জানিয়েছে যে গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাড়িয়ে থাকত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনেও তাকে ঘুরা ফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অপর দিকে কুমিল্লা থেকে পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম স্থানীয় লোকজন এর বরাদ দিয়ে বলেন কোরপাই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছে। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD