1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর গোবিন্দপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীর গোবিন্দপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকাল তিনটায় নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাদকসহ অন্যান্য কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতো বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সোমবার দুপুরে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়। তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়,জাহিদ কে ধারালো কিছু দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে দেখা গেছে।
নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হত। সোমবার আমি অফিসে থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক রকিবুল ইসলাম (তদন্ত) জানান, জাহিদ ও মাছুম দুই ভাই ই মাদকাসক্তের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তবে আজকের ঘটনা কি নিয়ে – তা তদন্ত চলছে। এছাড়া ঘটনাটি যেহেতু রেললাইনে সেহেতু জিআরপি পুলিশ এ বিষয়ে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD