1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব স্মার্ট বাংলাদেশ গড়া : এড. হাসেম খান এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব স্মার্ট বাংলাদেশ গড়া : এড. হাসেম খান এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

তাপস চন্দ্র সরকার ।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান বলেন- এক মাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব স্মার্ট বাংলাদেশ গড়া। তিনি সাহস নিয়ে বাংলাদেশের হাল ধরে ডিজিটালে রূপান্তরিত করেছেন। তার সাহসী ভূমিকার কারনে পুরো বিশ্বে আজ শেখ হাসিনার পরিচিত। বাংলাদেশ দেশের সর্বত্র উন্নয়নের ছোয়ায় উদ্ভাবিত। তাই আগামীতে ও দেশের হাল ধরার জন্য শেখ হাসিনার বিকল্প কোন কিছু ভাবা যায়না, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনা সকল ধর্মের জন্য তিনি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি। সকল ধর্মের প্রতি তিনি খেয়াল করেছেন। অপর দিকে তিনি বলেন সারা দেশে কোটি কোটি টাকা খরচ করে ৫৬০ টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। তিনি আরও বলেন- শেখ হাসিনার সহযোগিতায় বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলার যে সকল কাজ বাকী রয়েছে তা সম্পূর্ণ করা হবে। এছাড়া দুই উপজেলা কোথাও কোন সংঘাত দলাদলী রাখা হবে না। বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে শান্তির আবাস স্থলে পরিনত করা হবে। শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর আবিদপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় আবিদপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা কালীন তিনি প্রধান অতিথির বক্তব্যে এব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জামাল উদ্দিন, এম মজিবুর রহমান মজিব, কাজী জাহাঙ্গীর আলম, হাজী আব্দুল মালেক, আব্দুল কাদের মহুরী, আব্দুল আলিম, মনির হোসেন, আব্দুল ওয়াদুদ নেওয়াজ, হাজী সফিকুর ইসলাম গ্যাস, হাজী সফিকুর রহমান, আবু আহাম্মদ, মাসুস বিল্লাহ, দুলাল খান, সাইফুল ইসলাম, আলী আশ্রাফ আশু, মোঃ জাকির হোসেন সাংবাদিক, নুরুল ইসলাম মেম্বার আব্দুল সালাম, মুক্তল হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও নুরুন্নবী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD