1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

নেকবর হোসেন :

শুক্রবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সাতঘতিয়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম পরিচয় প্রথমে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। পরে সিআইডি পুলিশের সহযোগিতায় পরিচয় পাওয়া যায়। নিহত যুবকের নাম ইয়াছিন আরাফাত, নোয়াখালী সেনবাগের বিরাহীমপুর এলাকার আবুল খায়ের ছেলে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন,সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।।ধারনা করা হচ্ছে ভোর রাতে যানবাহনের ধাক্কায় ওই ব্যাক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর হবে । তার গায়ে কালো হাফ শার্ট ও পড়নে লুঙ্গি ছিলো। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD