1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে স্কুলছাত্রীদের গালাগাল করে টিকটক বানানো দুই কিশোর গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে স্কুলছাত্রীদের গালাগাল করে টিকটক বানানো দুই কিশোর গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার মুরাদনগরে স্কুল ছাত্রীদের গালাগালি করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজেস বড়ুয়া।
গ্রেপ্তারকৃতরা হলো চান্দিনা উপজেলার তীরচর গ্রামের ১৪ বছর বয়সী আতিক। সে টিকটক ভিডিও করতো। অপরজন হলো দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার ১৭ বছর বয়সী হৃদয় আহমেদ ১৭।
ওসি রাজেস বড়ুয়া জানান, পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছে।
রোববার দুপুরে তাদের গ্রেফতার করে মুরাদনগর থানায় প্রেরণ করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে টিকটক একাউন্ট বন্ধ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল বারি জানান, গ্রেফতার দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উদ্দেশ্য অশ্লীল গালগাল দিয়ে টিকটক ভিডিও তৈরী করে একদল বখাটে কিশোর। বুঝ নাই ব্যাপারটা নামে একটি ফেইসবুক পেজ থেকে ছাড়া ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD