1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় ৫০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ১৯ আগস্ট শনিবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মধ্যম যাত্রাপুর গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ জসীম ওরফে ভান্ডারী (৩৫)।

পৃথক অন্য একটি অভিযানে জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান-এ বিষয়ে জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD