1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭)। উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে । স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারীর ছাত্র ছিল সে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD