1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিতহয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু, শিরিন সুলতানা, নিউইয়র্ক প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষে পৃথক ভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মোনাজাত এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD