1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও টমটমসহ ১ মাদক কারবারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও টমটমসহ ১ মাদক কারবারী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৭ বার পঠিত

**প্রেস রিলিজ**

অদ্য ১৪/০৮/২০২৩ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এটিএসআই/মোঃ মতিয়ার রহমান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) ও চালককে আটক পূর্বক তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে টমটম চালক এর সিট এর নীচে একটি হালকা নীল রং এর পলিথিনের ভিতর কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলিয়া ৫০টি নীল রং এর জিপার ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ৫০টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত টমটমসহ এসআই মোঃ সিরাজুল ইসলাম জব্ধ তালিকা মূলে জব্ধ করেন। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম নুরুল মোস্তফা (২২), পিতা- আবু তাহের, মাতা- জাহেদা বেগম, সাং- আলী আকবর পাড়া, ওয়ার্ড নং- ০১, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে।

টেকনাফ থানায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD