1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ একজন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুর সবুর(৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আটক আব্দুর সবুর চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আফজলনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন,বরিবার(৬আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD