1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মনোহরগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৩৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ ও লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় ওই আন্তঃজেলা চোরদের গ্রেফতার ও চুরি হওয়া গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোররা হলো- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন (২৩), জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন (৩৫), কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার (৩০), ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম (৩০), উত্তর শাহপুর গ্রামের মোঃ আবদুর রবের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালেহ উদ্দিন (৩২)। জানা যায়, গত ২২ জুলাই উপজেলার নাথেরপেটুয়া অটোপার্টসের স্বত্বাধিকারী মোঃ মানিকের একটি টাফি ট্যাক্টর চুরি হয়। পরে তিনি গত ২৩ জুলাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (৫ আগস্ট) নোয়াখালীর সেনবাগ থেকে প্রথমে সুজনকে, পরে সুজনের দেয়া তথ্যমতে, চোরাইকৃত টাফি ৩৫ মডেলের ১টি টাফি ট্যাক্টর বাকী চোরদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে কুমিল্লা কোর্টের প্রেরণ করা হয়েছে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকার শুয়া গাজী থেকে মোঃ খলিল চৌধুরীর ১টি ও লাকসামের চন্দনা বাজার জন্টু মার্কেট থেকে বদিউল আলমের ১টিসহ সম্প্রতি লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ এলাকা থেকে কয়েকটি ট্যাক্টর গাড়ী চুরি হওয়া খবর পাওয়া যায় । খলিল চৌধুরী ও বদিউল আলম জানান, গ্রেফতারকৃত চোরদের জিজ্ঞাসাবাদ করলে আমাদের চুরি হওয়া গাড়ীর তথ্যও বেরিয়ে আসবে। ভূক্তভোগী মালিকরা, তাদের গাড়ী উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD