1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৪৫৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ঘটনাটি মর্মান্তিক। তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শিশুদের নানার বাড়ি বিজয়পুর ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে তাদের বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক পাশ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/ ২০ ফিট এই গর্ত অনেক গভীর। পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল। এ সময় এক ভাই পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ সময় দুজনে ডুবে মারা যায়। পরে পানি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুই ভাইয়ের নিহতের বিষয়টি শুনেছি। থানা পুলিশ ঘটনাস্থলে আছে। পরিবার সূত্রে মৃত্যুর কারণ জানতে পেরেছি। নিহতদের লাশ আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD