1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের বালু বোঝাই ট্রাক থেকে ৩৫কেজি গাঁজা উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামের বালু বোঝাই ট্রাক থেকে ৩৫কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪০৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে বালু বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। প্রথমে এই ট্রাকের পালানোর রহস্য না বুঝা গেলেও ট্রাকের বালু সরালে বেরিয়ে আসে মূল রহস্য। শুক্রবার (৪আগস্ট) ভোরে মহাসড়কের উপজেলার তালতলা এলাকায় এই ট্রাক আটকের পর তল্লাশি করে ৩৫কেজি গাঁজা উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
জানা গেছে, মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নিরস্ত্র তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার তালতলা এলাকায় বালু বোঁঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর সংকেত দেয় হাইওয়ে পুলিশ। পুলিশের সংকেত অমান্য করে আরোও দ্রুত ও বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় পুলিশ পেছনে ধাওয়া করে। পরে বেপরোয়া ট্রাকটির চালক মিয়াবাজার শামুকসার রাস্তার মাথায় ঢাকামুখী লেনে ট্রাকটি রেখে পালিয়ে যায়। এসময় ঢাকা মেট্রো ট-২৪-৬১৭৮ ট্রাকটি তল্লাশী করে ট্রাকে থাকা বালুর নিচ থেকে ৩৫কেজি গাঁজা উদ্ধার করা হয়ে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ডে অফিসার জানান, ট্রাকটি জব্দ করা হয়।অজ্ঞাত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD