1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগরে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, মুরাদনগর কওমি উলামা পরিষদের সভাপতি দ্বীন মোহাম্মদ আশরাফ, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা বিজ্ঞান ফোরামের সভাপতি আব্দুর রউফ জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

এ সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার সহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD