1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে দখল উচ্ছেদে বিআইডব্লিউটিএ দুই দিনের অভিযান সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে দখল উচ্ছেদে বিআইডব্লিউটিএ দুই দিনের অভিযান সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে নদীর তীরে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ২ দিনব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জরিমানা ও বালু অপসারণের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ অভিযানকারী দল ।

সোমবার (৩১ জুলাই) দ্বিতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভার গোমতী নদীর তীরে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

দুই দিনের অভিযানের শেষ দিনের ১১টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় নদীতে অবৈধ বালুর ড্রেজারের পাইপ গুড়িয়ে দেওয়া হয়। এদিকে নদীর প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে ইট,বালু অবৈধ স্থাপন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে তাই ঔসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এবং বিআইডব্লিউটিএ’র জায়গায় রাখা বালু, ইটসহ অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দেন সংশ্লিষ্ট দখলদার ব্যবসায়ীদের। তিনি বলেন বিআইডব্লিউটিএ জায়গা উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরিফুর ইসলাম ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

এ সময় বিআইডব্লিউটিএ অভিযানকারী দলকে সহায়তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা সহায়তা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD