1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

**প্রেস রিলিজ**

অদ্য ৩১/০৭/২০২৩ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই/মোঃ সোহেল রানা সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) এর মাধ্যমে মাদক পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে তা থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে টমটম চালক এর কোমড়ে পরিধেয় লুঙ্গিতে পেঁচানো অবস্থায় একটি কালো রং এর কাপড়ের ব্যাগ দ্বারা মোড়ানো ১০টি সাদা রং এর জিপার ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত ১০টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ১০০ পিস করে মোট ১০০০ পিস ইয়াবা পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত টমটমসহ জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃ গোলাম হোসেন (৩৬), পিতা- মৃত নজির আহম্মদ, মাতা- মৃত রং বাহার, সাং- পশ্চিম সাতঘরিয়া পাড়া, খারাংখালী, ওয়ার্ড নং- ০৭, হোয়াইক্যং ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে।

আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD